শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আওতাধীন অংশগ্রহণকারী মাদরাসাসমূহের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

রোববার (৮ মার্চ) বোর্ডের পল্টনস্থ কার্যকরী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি মুহতারাম চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই হুজুরের হাতে আনুষ্ঠানিকভাবে ২৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফলের ফাইল হাতে তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী হেমায়েতুল্লাহ কাশেমী। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল আলহাজ্ব গিয়াস উদ্দিন খান, বোর্ডের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মুজিবুর রহমান কালিশুরী হুজুর, উপ-মহাপরিচালক (প্রশাসন ও এস্টেট) মাওলানা মুহাম্মাদ শামসুদদোহা তালুকদার, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মাওলানা আবদুস সাত্তার হামীদি, উপ পরিচালক (পরীক্ষা ) মুফতী মঈনুদ্দীন খান তানভীরসহ বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন মাদরাসার মুহতামিম ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
মাদরাসার ফলাফল বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ