সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া রেঙ্গায় চালু হলো ইফতা বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলিয়াস মশহুদ

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে অবস্থিত শতবর্ষী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষ থেকে জামেয়ায় উচ্চতর ইসলামি ফিকহ ও ফাতওয়া গবেষণা বিভাগ তথা ‘ইফতা বিভাগ’ চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

শায়খ আরকান আলী (রাহ.) কর্তৃক প্রতিষ্ঠিত এবং খলিফায়ে মাদানি আল্লামা বদরুল আলম শায়খে রেঙ্গা (রাহ.)-এর স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানে ইফতা বিভাগ চালুর সংবাদে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরাম এবং ইলমপিপাসু শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ও মুফতিদের তত্ত্বাবধানে এই বিভাগের কার্যক্রম চলবে। তবে ইফতা বিভাগে ভর্তি হতে হলে আগ্রহী তালিবুল ইলমদের নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে:

শিক্ষাগত যোগ্যতা

দাওরায়ে হাদিস ও মিশকাত জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় মারকাজি সনদের পাশাপাশি উত্তম ফলাফল (আ’লা দরজা) থাকতে হবে। এছাড়া গভীর অধ্যয়ন ও নিরবচ্ছিন্ন মোতালাআর বিশেষ মানসিকতা সম্পন্ন হতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচী ও বিষয়সমূহ

আগামী রমজান পরবর্তী শাওয়াল মাসেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পরীক্ষার তারিখ : ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি (২৮ মার্চ ২০২৬) থেকে ১২ শাওয়াল (৩১ মার্চ ২০২৬) পর্যন্ত।

সবক শুরু : ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি (১ এপ্রিল ২০২৬), বুধবার।

মৌখিক পরীক্ষা : হেদায়া (ছালিছ) এবং উর্দু যেকোনো বিষয়ে যেকোনো কিতাব থেকে প্রশ্ন করা হবে।

লিখিত পরীক্ষা : হেদায়া (ছালিছ) এবং আরবি ও বাংলায় বিশেষ নিবন্ধ (মাক্বালা) লিখন।

প্রয়োজনীয় কাগজপত্র : ভর্তিচ্ছুদের দাওরা ও মিশকাতের মূল সনদ/নম্বরপত্র, মাদরাসা কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।

বিস্তারিত তথ্যের জন্য নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে।

০১৭১৬-৮০৪৬৩৪, ০১৭৫৪-৮৮৬৩৬৩, ০১৭১৫-৩৯৬৬৮৫।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ