রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৮ মাঘ ১৪৩২ ।। ১৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
নির্বাচনকালীন বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন নয় প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার আহ্বান ইসির রমজানে মসজিদে নববীর ইমামের তালিকায় নাম নেই যার হাদি হত্যাকাণ্ড: দায় স্বীকার করে আদালতে রুবেলের জবানবন্দি রিমান্ডের জন্য দুদকে আনা হলো সালমান এফ রহমানকে হঠাৎ লোকালয়ে হরিণ: উদ্ধার করে বনে অবমুক্ত স্থায়ী জায়গায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে জামিয়া রাহমানিয়া আজিজিয়া ‘অবহেলিত ঢাকা-৫ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’  ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের গণসংযোগ ও মিছিল নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

স্থায়ী জায়গায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে জামিয়া রাহমানিয়া আজিজিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শীর্ষ দীনি বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া আজিজিয়ার কার্যক্রম স্থায়ী জায়গায় শুরু হতে যাচ্ছে। বছিলা ৪০ ফিট তুরাগ নদের তীরে মাদরাসার স্থায়ী জায়গায় রোববার (১ ফেব্রুয়ারি) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি সাঈদ আহমদ জানান, এখানে অস্থায়ীভাবে টিনশেড ঘর নির্মাণ করা হচ্ছে। আগামী বছর এখানেই চলবে জামিয়া রহমানিয়া আজিজিয়ার শিক্ষা কার্যক্রম। এর পাশেই মাদরাসা সংলগ্ন মসজিদের জন্য ১০ কাঠা জায়গা ইতিমধ্যে নেওয়া হয়েছে। মাদরাসা মসজিদের জন্য জমি দাতা সদস্য কার্যক্রম চলছে। 

তিনি বলেন, কঠিন দুঃসময় চরম ক্রান্তিকালে জামিয়া রাহমানিয়া আজিজিয়া প্রতিষ্ঠায় যারা সহযোগিতায় এগিয়েছিলেন আমরা তাদেরও কৃতজ্ঞতা আদায় করি। জামিয়ার ভবিষ্যৎ অগ্রগতিতে সকলকে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। 

মুফতি সাঈদ আহমদ জানান, মসজিদের জমি ক্রয় তহবিলে এক জায়নামাজ পরিমাণ পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা করে এই কাফেলার সদস্যপদ গ্রহণ করুন। জামিয়ার আজীবন সদস্যপদ গ্রহণে আমাদের সাথে যোগাযোগ করুন।

প্রসঙ্গত, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া হাতছাড়া হওয়ার পর মুফতি মাহফুজুল হকের নেতৃত্বে ২০২১ সালে জামিয়া রাহমানিয়া আজিজিয়া গড়ে তোলা হয়। চব্বিশের ৫ আগস্ট জামিয়া রাহমানিয়া আরাবিয়া ফিরে পেলেও অব্যাহত থাকে জামিয়া রাহমানিয়া আজিজিয়ার কার্যক্রম। দুটি প্রতিষ্ঠানই এখন শায়খুল হাদিস রহ.-এর সন্তানদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ