মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বিশেষ কর্মসূচি ‘তুমি আলেম হও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদরাসাপড়ুয়াদের যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। এর নাম দেওয়া হয়েছে ‘তুমি আলেম হও’। এ উদ্যোগের আওতায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কর্মসূচির প্রাথমিক কার্যক্রম সম্বলিত পোস্টারটি অধিভুক্ত ও প্রাথমিক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল ফাজিল ও কামিল মাদরাসায় প্রদর্শন করতে হবে। পোস্টারটি ৩৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৪ ইঞ্চি প্রস্থের হবে এবং ডিপ মেরুন, গ্রিন, গোল্ডেন ইয়েলো, ইয়েলো, অফ-হোয়াইট ও হোয়াইট কালারের সংমিশ্রণে তৈরি। পোস্টারের চারপাশে অর্ধ ইঞ্চি গোল্ডেন রঙের ফ্রেম থাকবে। ‘তুমি আলেম হও’