শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

দিলু রোড মাদরাসায় আজ দস্তারবন্দী ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||এইচ এম জহিরুল ইসলাম মারুফ||
 
রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলু রোড মাদরাসার দস্তারবন্দী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।
 
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টায় মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
 
জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ মুফতি সালাহউদ্দিন হাফিযাহুল্লাহ-এর সভাপতিত্বে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলীল আহমদ কুরাইশী দামাত বারাকাতুহুম, জামিয়া দারুল আরকাম, বি-বাড়িয়া এর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম।
 
এছাড়া আরও উপস্থিত থাকবেন মুফতি আব্দুস সালাম (সিনিয়র মুফতি ও মুহাদ্দিস - ফরিদাবাদ মাদরাসা), মাওলানা যিকরুল্লাহ খান (মুহাদ্দিস-ফরিদাবাদ মাদরাসা ও শায়খুল হাদিস-অত্র জামিয়া), মুফতি হাসান জামিল (শায়খুল হাদিস-অত্র জামিয়া)সহ প্রমুখ উলামায়ে কিরাম।
 
উক্ত দস্তারবন্দী ও দোআ মাহফিলে  সকলকে অংশগ্রহণের জন্য কতৃপক্ষের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ