শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

নূরানী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন, শিশুদের লেখা দেখে উচ্ছ্বসিত ফেনীর এডিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত তৃতীয় শ্রেণির ১৯তম সমাপনী চলাকালে ফেনীর আলিয়া মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা। এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের হাতের লেখা দেখে মুগ্ধ হন এবং ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন।

বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন আওয়ার ইসলামকে জানান, গত ১ ডিসেম্বর ফেনী আলিয়া মাদরাসা কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালে এডিসি ফাতেমা সুলতানা কেন্দ্র পরিদর্শনে আসেন। তখন তিনি কয়েকজন শিক্ষার্থীদের খাতা হাতে নিয়ে দেখেন। তিনি শিশু শিক্ষার্থীদের সুন্দর লেখা দেখে বিস্মিত হন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, এমনটা তিনি আর কোথাও দেখেননি।

ওই সময় হল সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাওলানা আনাস। আর পরীক্ষক হিসেবে ছিলেন মাওলানা উবায়দুল হক। এছাড়া ফেনী আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গাজী মীর মুহাম্মদ ইকবাল হোসাইন এডিসির সঙ্গে সঙ্গে ছিলেন। 

বোর্ডের পরিচালক জানান, এবার ৫০ হাজারের বেশি ছাত্রছাত্রী নূরানী বোর্ডে পরীক্ষা দিচ্ছে। গত ২৯ নভেম্বর শুরু হয়েছে পরীক্ষা। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পরীক্ষা শেষ হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ