শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

কাল থেকেই লাগাতার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের পরও কোনো দৃশ্যমান বাস্তবায়ন অগ্রগতি না হওয়ায় কর্মসূচি এগিয়ে এনে কাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে কর্মসূচি শুরুর কথা থাকলেও শিক্ষক সমাজের প্রত্যাশা ও পরিস্থিতির প্রেক্ষিতে তা আগান হয়েছে।

সংগঠনটি জানায়, ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি এবং পরে শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশের অতর্কিত হামলায় শতাধিক শিক্ষক আহত হন। এরপর ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় ৩ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শাহবাগে আহত শিক্ষকদের একজন—চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার—চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর মারা যান।

শিক্ষকদের ৩ দফা দাবি

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়নের জটিলতা দূর করা
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা

সংগঠনটির দাবি, আশ্বাস পাওয়ার পর ১৫ দিন অতিবাহিত হলেও এখনো কোনো প্রজ্ঞাপন বা কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ