নতুন বাংলাদেশ গঠনে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের বিকল্প নেই। শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে সামনে থেকে নেতৃত্ব দেবেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষকগণের ভূমিকা’ শীর্ষক সেমিনারে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এসব কথা বলেন।
গাজীপুর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠানে সেমিনারটির আয়োজন করে।