মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর শিক্ষক, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু থেকে কামিল পর্বের সকল পাঠদান কার্যক্রম ও আলিম ২য় বর্ষের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত নোটিশের আলোকে অন্যান্য নির্ধারিত সকল কার্যক্রমে সংশ্লিটদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় চার দফা দাবিতে শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের এক পর্যায়ে মঙ্গলবার ছাত্র-শিক্ষকদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শিক্ষক কতৃক মারধরের অভিযোগ উঠলে গভর্নিং বডির প্রধান ড. কোরবানি আলী এদিন সন্ধ্যায় মাদরাসায় উপস্থিত হয়ে অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের নির্দেশ দেন। পরে পরিস্থিতি শান্ত হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৮টা ৫৫ মিনিটে আলিম দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি নির্ধারণ, গরিব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং স্কলারশিপ চালুর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলন থামাতে গিয়ে কয়েকজন শিক্ষক তাদের মারধর করেন। এতে বেশ কয়েকজন আহত হন এবং কারও কারও জামাকাপড়ও ছিঁড়ে যায়। মিল্লাত ছাত্র সংসদের (টাকসু) নেতা ওবায়েদসহ কয়েকজন শিক্ষার্থীর ওপরও মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ সময় শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি তোলেন এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। পরে অভিযোগপ্রাপ্ত তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ এবং কামরুল ইসলামকে বহিষ্কারের নির্দেশ দেন।

পরবর্তীতে মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, গভার্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিশু শ্রেণি থেকে কামিল পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে এবং আলিম দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হলো।

মিল্লাতের টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, আলোচনার মাধ্যমে বিষয়গুলো সমাধানের চেষ্টা চলছে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ