শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শনে মুফতি তাকী উসমানীর সাহেবজাদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানীর সুযোগ্য সাহেবজাদা ড. ইমরান আশরাফ উসমানী রাজধানীর মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী পরিদর্শন করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) তিনি বনশ্রীতে মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীর ক্যাম্পাসে আসেন। সঙ্গে আগমন করেন শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানীর একান্ত সাহচর্যপ্রাপ্ত ও আওফি (AAOIFI) এর সিনিয়র শরিয়াহ ডিপার্টমেন্ট ম্যানেজার মুফতী শাকির যাখুরা।

আরও উপস্থিত ছিলেন মুফতী মিযানুর রহমান সাঈদ, মুফতী নেয়ামত উল্লাহ, ড. মুফতী ইউসুফ সুলতান, মুফতী আব্দুল্লাহ মাসুম হাফিজাহুমুল্লাহ প্রমুখ।

ড. ইমরান আশরাফ উসমানী প্রতিষ্ঠান এবং এর কার্যক্রম দেখে খুবই খুশি প্রকাশ করেন এবং ভবিষ্যতে ইসলামি ফিন্যান্সের উজ্জ্বল ভূমিকার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। শায়েখ যাখুরাও প্রতিষ্ঠানের কার্যক্রম ও মানহায (পাঠ্যক্রম) দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং দোয়া দেন।

প্রতিষ্ঠানের মুহতামিম ড. মুফতী ইউসুফ সুলতান শুভেচ্ছা বক্তব্যে বলেন, আজকের দিনটি আমাদের প্রতিষ্ঠানের জন্য ঈদের ন্যায় আনন্দের। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই বরকতময় কদমের বদৌলতে আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ