সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

খাতা চ্যালেঞ্জ করে মাদরাসা বোর্ডের আরও ৪৫ শিক্ষার্থী পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৫ সালের এইচএসসি–আলিম ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়। এরমধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের ৪৫ শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এবার মোট ৩১ হাজার ৮২৮টি আবেদন জমা পড়েছিল। আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯ হাজার ৭০১ জন। পুনঃনিরীক্ষণের ফলে মোট ২০৪ জনের জিপিএ বা জিপিএ–সংক্রান্ত পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগেও জিপিএ–৫ পাওয়া ২২ শিক্ষার্থীর ফল পুনরায় জিপিএ–৫ ই বহাল রয়েছে। নতুন করে জিপিএ–৫ পেয়েছেন ৩৪ জন। আর জিপিএ সংক্রান্ত অন্যান্য পরিবর্তন হয়েছে ৮৫ জনের।

এ বছর সারাদেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ