মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ৩০তম দিনেও অনশনে শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে টানা ৩০তম দিনের মতো অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচি থেকে শিক্ষকরা জানান, ১৯৮৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ছিল ১৮ হাজার। বর্তমানে রয়েছে ৮ হাজার ৯৫৬টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে মোট ৫০ হাজার শিক্ষক রয়েছেন। এর মধ্যে ৪ হাজারের মতো শিক্ষক ৩৩০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন। কিন্তু আমরা কিছুই পাই না। আমরা বারবার সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি।

তারা বলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে সরকার গত ২৮ জানুয়ারি পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়। তবে দীর্ঘ ১০ মাসেও সেই ঘোষণা বাস্তবায়িত না হওয়ায় আমরা টানা আমরণ অনশন চালিয়ে যাচ্ছি।

সরকারের ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরু না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলেও জানান তারা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ