মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার নতুন মানবণ্টন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) ও দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন প্রকাশ করেছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নীতিমালার আলোকে এ মানবণ্টন চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর এতে ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় চারটি বিষয় থাকবে- কুরআন মাজিদ ও তাজভিদ (পূর্ণমান ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০), এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। সর্বমোট পূর্ণমান ৪০০।

অন্যদিকে, দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় থাকবে কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ (৫০+৫০= ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০) এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। মোট পূর্ণমান ৪০০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে প্রকাশিত প্রশ্নকাঠামো, মানবণ্টন ও নমুনা প্রশ্ন সংক্রান্ত বোর্ডের ১ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বরের দুটি নির্দেশনা বাতিল করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ