সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজারের বদর মোকাম তা’লীমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র মো. ওবায়দুল করিম মাত্র ১৬ মাসে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। মাত্র ১৪ বছর বয়সেই মহান আল্লাহর এই বরকতময় নেয়ামত লাভ করায় আনন্দে ভাসছেন তার পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।

সে মরহুম আহমদ হোসেন ও গৃহিণী আমিনা খাতুনের সন্তান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাদ যোহর কক্সবাজার সদর থানা সংলগ্ন ঐতিহাসিক বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সে আয়োজিত হিফজুল কোরআন সমাপনী অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে করিমসহ আরও একজন হাফেজকে ক্রেস্ট দেওয়া হয়।

চার সন্তানের মধ্যে ওবায়দুল করিম সবার ছোট। তার বড় ভাই শাহাব উদ্দিন তুহিম কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ছোট ভাইয়ের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ ও মেধা দেখে তিনি তাকে বদর মোকাম মাদ্রাসায় ভর্তি করান। করিম বর্তমানে সেখানেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

করিম ২০১১ সালের ২ নভেম্বর কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পেশকার পাড়ায় জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতাকে হারান তিনি। বর্তমানে তারা রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে বসবাস করেন।

ছোট ভাইয়ের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে শাহাব উদ্দিন তুহিম বলেন, “আমার ছোট ভাই আমাদের স্বপ্ন পূরণ করেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমি তাকে ভবিষ্যতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বা মাদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ করে দিতে চাই, ইন শা আল্লাহ।”

কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করে মা আমিনা খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, আমার সন্তান অল্প বয়সেই কোরআনের হাফেজ হতে পেরেছে। এটা আল্লাহর অশেষ রহমত। আমার সন্তানের জন্য সকলের দোয়া কামনা করছি।”

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ