সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রাহমাহ ফাউন্ডেশনের শিক্ষা-উপকরণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নীলফামারী জেলার সদর উপজেলাধীন বিভিন্ন মসজিদে রাহমাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মক্তবের দুই শতাধিক শিক্ষার্থীকে বুধবার (২২ অক্টোবর) কুরআনে পাকের সবক প্রদান করা হয়। সেই সাথে ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ‘সবার জন্য শিক্ষা প্রকল্পের’ অধীনে কুরআনে কারিম ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাহমাহ ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের সদস্য মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, খতিব, পোস্ট অফিস মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। মুফতি মাসুদ আহমদ, নায়বে মুহতামিম বারিধারা মাদ্রাসা, ঢাকা। মাওলানা মুয়াজ আহমেদ, মাওলানা ওসামা সারোয়ার, মাওলানা সাইফুল্লাহ জামিল সহ নীলফামারী জেলা নেতৃস্থানীয় ওলামা ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, জাতীয় জীবনে শিক্ষা ছাড়া মানুষের উন্নয়নের বিকল্প রাস্তা নেই। আমাদের সমাজের অগণিত মানুষ শিক্ষা বঞ্চিত থাকেন শুধু একটু সহযোগিতা না পাওয়ার জন্য। আমরা যদি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে শিক্ষায় আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষার উন্নয়নে রাহমা ফাউন্ডেশন নিরলস কাজ করে যাবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ