শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

সৌদি দূতাবাস আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় অডিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯ টা থেকে এই অডিশন শুরু হয়। চলে বিকেল পর্যন্ত। 

এতে ভোলা জোন, পটুয়াখালী বরগুনা জোন এবং বরিশাল ঝালকাঠি পিরোজপুর জোনের প্রতিযোগীরা বরিশাল গ্রন্থাগার মিলনায়তনে অংশগ্রহণ করেন। সাথে ১৫ পারার মেয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

মোট প্রতিযোগীদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য ছেলেদের দুই গ্রুপ থেকে পাঁচজন করে ১০ জন এবং মেয়েদের গ্রুপ থেকে একজনকে জাতীয় পর্যায়ে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুস সোবহান আযহারী ও প্রফেসর আবুল কাসেম মো. আব্দুল হাকিম। অনুষ্ঠান পরিচালননা করেন মাওলানা সুহাইল।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ