সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

কামিল পরীক্ষায় পাসের হার ৯১.৯৭ শতাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বছর মেয়াদী কামিল (মাস্টার্স) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৯১.৯৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস চ্যান্সেলর এর কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

ভাইস চ্যান্সেলর উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষাব্যবস্থা উপহার দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব ও আমানত। মাদরাসা শিক্ষাকে কর্মমুখী ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষাব্যবস্থায় রূপ দিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। চলতি বছরেই ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সেশনজট ও সনদজট মুক্ত হবে বলেও জানান তিনি। 

এ বছর সিজিপিএ-এর ভিত্তিতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে সরকারি মাদরাসা আলীয়া ঢাকা। দ্বিতীয় স্থান অর্জন করে দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা ঢাকা। তৃতীয় স্থান অর্জন করে খুলনা আলীয়া কামিল মাদরাসা ও চাদঁপুর জেলার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা।

১৪ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৪ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয়। পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.result.iau.edu.bd পাওয়া যাবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ