সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

প্রতারণার ফাঁদে পা দেবেন না, মাদরাসা বোর্ডের সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড তাদের অনলাইনভিত্তিক সেবাগুলো নিয়ে প্রতারণার শিকার না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বোর্ড জানিয়েছে, সব ধরনের সেবা এখন স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে সম্পন্ন করা হয় এবং কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই। তাই সেবা পেতে কেউ যেন প্রতারক চক্রের ফাঁদে না পড়ে, সে বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে বোর্ডের সেবা গ্রহণের ক্ষেত্রে অবৈধ আর্থিক লেনদেনের কোনো সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের কোনো সেবা প্রাপ্তির জন্য কেউ যেন অবৈধ তদবির বা অর্থ লেনদেন না করেন। তাই এমন ধরনের প্রতারণার শিকার না হতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ