শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বুলগেরিয়ায় ইসলামিক হাই স্কুলের যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার ইলিয়ান্টসি পাড়ায় একটি ইসলামিক হাই স্কুলের যাত্রা শুরু হয়েছে। গ্র্যান্ড মুফতির দপ্তরের সঙ্গে সংযুক্ত এই নতুন স্কুলটি সোফিয়ার উচ্চতর ইসলামিক ইনস্টিটিউটের একই ভবনে চালু হয়েছে। একই দিনে ইনস্টিটিউটও তাদের শিক্ষাবর্ষ শুরু করে। প্রথম বছর ২০ জন শিক্ষার্থী ভর্তি নিয়ে যাত্রা শুরু করেছে নতুন ইসলামিক স্কুল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলগেরিয়ার গ্র্যান্ড মুফতি ড. মুস্তফা হাজি, ডেপুটি আহমেদ হাসানভ ও বেহান মুহাম্মদ, ধর্মীয় স্কুলের পরিচালক রিদওয়ান মাম্মাদভ সহশিক্ষা ও সমাজকর্মী, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা।

অনুষ্ঠানে গ্র্যান্ড মুফতি ড. মুস্তফা হাজি শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, এই স্কুলের লক্ষ্য শুধু ধর্মীয় শিক্ষায় দক্ষ জনশক্তি তৈরি করা নয়, বরং তরুণ প্রজন্মকে মাদক, অ্যালকোহল ও সহিংসতার মতো সমাজবিরোধী প্রবণতা থেকে দূরে রেখে ইসলামি নৈতিকতাভিত্তিক সুশৃঙ্খল জীবনযাপনের পথে এগিয়ে দেওয়াই এর মূল উদ্দেশ্য।