শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

 ইসলামি বইমেলায় জহির উদ্দিন বাবরের ‘ইবনে বতুতার স্মৃতির খোঁজে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখক ও সাংবাদিক জহির উদ্দিন বাবরের মালদ্বীপ ও শ্রীলঙ্কার ভ্রমণ কাহিনি ‘ইবনে বতুতার স্মৃতির খোঁজে’ এখন বাজারে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব পাশে চলমান ইসলামি বইমেলা উপলক্ষে বইটি প্রকাশিত হয়েছে। বাতায়ন পাবলিকেশন্স প্রকাশিত বইটি ইসলামি বইমেলায় প্রয়াস প্রকাশনের ১৯১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাবাজারের কওমি মার্কেট থেকে সরাসরি এবং রকমারি ডটকম ও ওয়াফি লাইফ ডটকম থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

ভারত মহাসাগরের মধ্যখানে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ ও শ্রীলঙ্কা। পাশাপাশি অবস্থিত দেশ দুটি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। সারা বিশ্বের পর্যটকদের গন্তব্য এই দেশ দুটির ইতিহাস-ঐতিহ্যও বেশ সমৃদ্ধ।