ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের ভোট নেওয়া হবে।
ডাকসু নির্বাচনের জন্য পাঁচ পাতার এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট ব্যবহার করা হয়েছে।
এবার ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে।
সকাল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটকেন্দ্রেà¦