ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন দেশের সব মাদরাসার কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা ২০২৩-এর ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৯২ দশমিক ৭২ শতাংশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা গেছে, কামিলের প্রথম ও চূড়ান্ত বর্ষে ৪১ হাজার ৮৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের ৩৮ হাজার ৭৫১ জন পরীক্ষায় উত্তীর্ণ হন। এর মধ্যে ২৮০ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ অর্জন করেছেন। পরীক্ষায় পাসের হার প্রথমবর্ষে ৮৭ দশমিক ৮৩ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে ৯৭ দশমিক ৬১ শতাংশ।
চূড়ান্ত বর্ষে দেশের সব মাদরাসার মধ্যে প্রথম হয়েছে ঢাকা সরকারি আলিয়া মাদরাসা। প্রথম বর্ষের মেধাতালিকায় চট্টগ্রামের à¦
