রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

আল জান্নাহ মাদ্রাসার হাফেজাদের সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল জান্নাহ মহিলা মাদ্রাসা রামপুরা ঢাকার নতুন হাফেজাদের সম্মাননা প্রদান করা হয়েছে।  শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন  মালিবাগ জামিয়া শারইয়্যাহ  এর শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা আবু সাবের আব্দুল্লাহ ও জামিয়া কাসেম নানুতাবি ঢাকার শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ  যাইনুল  আবিদীন। 

আজ (২৬ জুলাই ২৫) শনিবার সকালে আল জান্নাহ মাদরাসার হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। 

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা পেশ করেন মালিবাগ জামিয়া শারইয়্যাহ  এর শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা আবু সাবের আব্দুল্লাহ। তিনি বলেন, আল জান্নাহ মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে কুরআন ও হাদিসের শিক্ষা প্রদান করছে। আমাদেরকে কোরআনের হক আদায় করতে হবে  নারীদেরও সমানভাবে ইসলামকে জানতে হবে। কুরআন ও হাদিসকে জানতে হবে। নারীদেরকে জরুরি মাসাইল জানাটা দরকার। 

মাওলানা আবু সাবের আবদুল্লাহ বলেন, সালাতের সূরাগুলোর অর্থ আমাদের জানা উচিত।  সুরার অর্থ জেনে সালাত আদায় করলে একাগ্রতা বাড়ে।  
মাদ্রাসার দায়িত্বশীলদেরকে  তিনি বয়স্ক শিক্ষা সবসময় চালু রাখার আহ্বান জানান।

জামিয়া কাসেম নানুতাবি ঢাকার শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ  যাইনুল  আবিদীন বলেন, ধৈর্য ধরে একজন একজন সন্তানকে, একজন কন্যাকে হাফিজা বানানোর গৌরব অর্জন করতে পারে না। সৌভাগ্যবানরাই  এ গৌরবে গৌরবান্বিত হন।  

আল জান্নাহর ছাত্রীদেরকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে জীবন গঠনের আহ্বান জানান তিনি। 

বিশিষ্ট আলেম মুফতি সাইফুল ইসলাম বলেন,  ভালো ফলের জন্য অবশ্যই আমাদেরকে  বাসার পরিবেশ ভালো করতে হবে।  পরিবেশগত দিক থেকে মাদ্রাসা ও বাসার মিল না থাকায় ছাত্রীদের অনেক সময় বিপাকে পড়তে হয়। 

এছাড়াও বক্তব্য রাখেন, মুফতি কাজী সিকান্দার,  মুফতি সাইদুজ্জামান নূর, মাওলানা শেখ শরিফ হাসানাত,  মাওলানা আমিন আশরাফ, সাংবাদিক মীর হেলাল প্রমুখ।

শত শত শিক্ষার্থী অভিভাবিকাদের উপস্থিতিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কারও বিতরণ করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ