মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জামিয়া ইসলামিয়া পটিয়ার ঢাকা শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (১২ জুলাই) রাজধানী ঢাকার উত্তরা আজমপুর কাঁচাবাজার সংলগ্ন নিজস্ব জমিতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র ঢাকা শাখার উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া পটিয়ার মহাপরিচালক মুফতি আবু তাহের কাসেমী নদভী। প্রধান অতিথি ছিলেন জামিয়া পটিয়ার সদরের মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ আহমদুল্লাহ।

উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বিশিষ্ট মুফাসসির ও দাঈ মাওলানা আব্দুল্লাহ চন্দ্রদিঘলিয়া (গোপালগঞ্জ), মাওলানা কাজী ফজলুল করিম রাজু (বগুড়া), আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রাজ্ঞ শিক্ষকমণ্ডলী—

মাওলানা নুরুল আবছার, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুফতি মনজুর সিদ্দীক, মাওলানা মীর কাউসার খলীল, মাওলানা সলিমুদ্দীন মাহদী, মাওলানা আনিসুল হক, মাওলানা আসেম হারুন, মাওলানা শিহাব উদ্দীন, মাওলানা এমদাদ, মাওলানা সানাউল্লাহ আজহারীসহ ফাযেলানে জামিয়া ও বিশিষ্ট মেহমানগণ।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়—ঢাকা শাখায় একটি আন্তর্জাতিক মানের তাহাসুসাত বিভাগ (উচ্চতর গবেষণা বিভাগ) স্থাপন করা হবে, যেখানে তাফসির, হাদিস, ফিকাহ, উসূল, দাওয়াহসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ আলেমগণকে প্রস্তুত করা হবে। এই প্রস্তাবে সবাই একমত পোষণ করেন এবং জামিয়ার পক্ষ থেকে বাস্তবায়নের প্রতিশ্রুতিও প্রদান করা হয়।

উদ্বোধনী আয়োজনে ‘ফাজেলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশন’ এর ঢাকা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই ফাউন্ডেশন মূলত আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রাক্তন ছাত্র ও ফাযিলদের নিয়ে গঠিত একটি বিশুদ্ধ চিন্তাধারার সংগঠন, যার কার্যক্রম তদারকি করে জামিয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ। এর কার্যকরী কমিটিও জামিয়ার নির্দেশনা ও শিক্ষক পরামর্শক্রমে গঠিত হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ