বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই আশানুরূপ ফলাফল না পেয়ে খাতা পুনঃনিরীক্ষণের (নজরে সানি) আবেদন করেছিলেন। সে অনুযায়ী খাতা পুনর্মূল্যায়ন করে ইতোমধ্যে ফলাফলও প্রকাশ করেছে বেফাক। এবার আবেদনের পরিপ্রেক্ষিতে যাদের নাম্বার বেড়েছে তারা সংশ্লিষ্ট বিষয়ে জমা দেওয়া ফি’র অর্ধেক ফেরত পাচ্ছেন।
রোববার (১৫ জুন) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলà¦
