|| মুহাম্মদ মিজানুর রহমান ||
বাংলাদেশে ইসলামি উচ্চশিক্ষার পরিধি যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি বাড়ছে মানসম্মত ও গভীরতাসম্পন্ন বইয়ের চাহিদা। তবে অনেক গুরুত্বপূর্ণ ইসলামি গ্রন্থ বিশেষ করে তাফসির, হাদিস ও ফিকহ শাস্ত্র, ইতিহাস, সাহিত্য ইত্যাদির মতো অনন্য, বিরল, মূল্যবান বই এবং এগুলোর ব্যাখ্যাগ্রন্থ সমুহ এক যুগ আগে দেশে পাওয়া বেশ কষ্ট সাধ্য ছিল। এই শূন্যতা পূরণে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে মাকতাবাতুল আমজাদ।
২০১৮ সালে প্রতিষ্ঠিত, ঢাকার প্রাণকেন্দ্র বাংলাবাজারে ইসলামি টাওয়ারের বিপরীতে অবস্থিত প্রায় ১৬০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে বিস্তৃত বইঘরটি এখন বিদেশি ইসলামি বইয়ের অন্যতম সংগ্রহশালাà