রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যার মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুবায়ের হাসান, ময়মনসিংহ প্রতিনিধি:

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী পরিচালিত ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যা ময়মনসিংহের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান ও কওমি মাদরাসার বহুমুখী অবদান শীর্ষক আলোচনা সভা আগামী ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত শিক্ষাবর্ষে যে সকল মেধাবী শিক্ষার্থী  বৃত্তি পরীক্ষায় মেধাস্থান অধিকার করেছে, তাদের উপলক্ষে এই আয়োজন।

এ বৃত্তি প্রদান অনুষ্ঠান ও কওমি মাদরাসার বহুমুখী অবদান শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যার সম্মানিত চেয়ারম্যান আল্লামা আবদুর রহমান হাফিজ্জী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মুহিদুল আলম।

এছাড়াও উপস্থিত থাকবেন শিক্ষাবিদ উলামায়ে কেরাম ও ইত্তেফাকুল উলামার কেন্দ্র জেলা উপজেলার নেতৃবৃন্দ।

ইত্তেফাকুল উলামার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী জানান, আগামী দিনে কওমি শিক্ষার উন্নতি ও অগ্রগতি বয়ে আনবে এই সম্মেলন। ছাত্রদের মাঝে এই অনুষ্ঠানের মাধ্যমে পড়াশোনার নতুন আমেজ তৈরি হবে, আমরা এমনটাই আশা করি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ