বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

শ্রীমঙ্গলে আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের ফুযালা ও সুধী সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ উপজেলা শাখা গঠন ও রাবে জামাতের বৃত্তি  প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় শ্রীমঙ্গল শহরস্থ দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসায় ফুযালা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দারুস সুন্নাহ বালিকা মাদ্রাসা শ্রীমঙ্গলের মুহতামিম ও আঞ্জুমান শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুফতি  মনির উদ্দিনের সভাপতিত্বে ও দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের প্রিন্সিপাল ও শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আবুল বাশার, বিশেষ অতিথি জেলা সাধারণ সম্পাদক মাওলানা তালেব উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা এহসান বিন সিদ্দিক।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মামুনুর রশীদ মাসুম, জেলা সহপ্রশিক্ষণ সম্পাদক ও কেন্দ্রীয় পরিক্ষক ও পরিদর্শক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী,  শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাদ্বিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হোসাইন আহমদ, মাদরাসায়ে আহলিয়া পূর্ব সিরাজনগরের নায়েবে মুহতামিম মাওলানা নুরুদ্দিন, অশ্লীলতা দমন কমিটি (অদক) শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মাশুক আহমদ, মাওলানা কফিল আহমদ প্রমূখ।

ফুযালা ও সুধী সমাবেশ পরবর্তী নির্বাহী বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৪-২৫ সেশনের জন্য মুফতি মনির উদ্দিনকে সভাপতি ও মাওলানা সোহাইল আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫জন সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কমিটি গঠন করা হয়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ