রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

মালিবাগ মাদরাসার আকিদাগত শুদ্ধতার সংরক্ষণে অভূতপূর্ব উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহাম্মাদ শোয়াইব ||

বাংলাদেশের কওমি মাদরাসাগুলো বরাবরই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার উপর প্রতিষ্ঠিত থেকে ইসলামী শিক্ষা ও দীক্ষা প্রদান করে আসছে। এই প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ভর্তির সময় ও সনদ প্রদানের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শ মেনে চলার অঙ্গীকার করা হয়। এই আদর্শ ভঙ্গকারীদের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করা কওমি মাদরাসার দীর্ঘদিনের নীতি। 

সম্প্রতি মুয়াজ বিন নুরের চিন্তাগত বিচ্যুতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে কওমি অঙ্গনে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। যিনি সা’দপন্থী তাবলিগ গ্রুপের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত, তাঁর বিরুদ্ধে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদার বিপরীতে বিভ্রান্তি সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। 

গত ১৬ ডিসেম্বর রাতে টঙ্গীর বিশ্ব ইজতিমার ময়দানে আলমী শুরাপন্থী তাহাজ্জুদরত সাথীদের ওপর আক্রমণ, চারজনকে হত্যার নৃশংস ঘটনা এবং অসংখ্য আহতের ঘটনা ইসলামি ঐক্য ও শান্তির জন্য চরম হুমকি। এই ঘটনার প্রেক্ষিতে মালিবাগ মাদরাসা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিলের যে ঘোষণা দিয়েছে, তা সময়োচিত এবং প্রশংসনীয়। 

এখন সময় এসেছে বাংলাদেশের অন্যান্য কওমি মাদরাসাগুলোকেও এই ধরনের বিভ্রান্তিকর ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ছাত্রত্ব বাতিল করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শে অবিচল থেকে ইসলামি ঐক্য ও শান্তি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। 

এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সম্মিলিত ওলামায়ে কেরাম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, যেন এই বিষয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। সমাজে ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠায় এ ধরনের বিচ্যুতি কঠোরভাবে দমন করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ