শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি দিলো মারকাযুল ফুরকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত প্রতিষ্ঠান সমূহের বার্ষিক সিরাতুন্নবী সা. উপলক্ষে হুসনে সাউত ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মাসিক শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীন উত্তর মুগদায় বাদ আসর থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা পীরে কামেল সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক চেয়ারম্যান, শিক্ষাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক ড. মাইমুল আহসান খান।

আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, সিনিয়র কারিকুলাম এবং TND বিশেষজ্ঞ, স্বাধীন লেখক, সম্পাদক এবং অনুবাদক জনাব মনোয়ার শামসি সাখাওয়াত, আলেমে দ্বীন মাওলানা আ.ফ.ম আকরাম হুসাইন, মুগদা থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ এর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব কফিল উদ্দিনসহ মারকাযের সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী  ও মারকাযের শুভানুধ্যায়ীগণ।

অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান, সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রদর্শনী শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এদিকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ জানান, মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের ছাত্রদের মেধার বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণে অঙ্গীকারবদ্ধ। মারকাযের নারায়ণগঞ্জ শাখা আগামী ২৫ অক্টোবর 'উদ্বোধন' হবে। আপনারা আমন্ত্রিত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ