মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

আলিয়া মাদরাসার শিক্ষার্থীদেরকে যোগ্য আলেম হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) নতুন উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, কোনো অন্যায়-অনিয়ম ও বৈষম্যকে আমি প্রশ্রয় দেব না। দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলিয়া মাদরাসার শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের যোগ্য আলেম ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো।

বুধবার (২ অক্টোবর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

সভায় এই দুই বিভাগের অধিভুক্ত সকল ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভার সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার ড. মো. আবু হানিফা।

তিনি অধ্যক্ষদের উদ্দেশ্যে বলেন, আজকে আপনারা যা পরামর্শ ও অভিমত দিয়েছেন তা আমি মনযোগসহকারে নোট করেছি। আগামীতেও আপনারা আমাদের লিখিত পরামর্শ দেবেন। আমরা আপনাদের সকল বিষয় গুরুত্বসহকারে আমলে নিয়ে আমাদের সাধ্যের মধ্যে আলীয়া মাদরাসার ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনব।

ভার্চুয়ালি আলোচনা শেষে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ