সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটনে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। সিদ্ধান্ত অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিনেও গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে এ ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।

তিনি বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা এবং ২০২৪ সালে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল, সপ্তাহে ৭ দিনই বাসভাড়া ৫০ শতাংশ ছাড় দিতে হবে। ২৪ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৭ দিন ‘হাফ ভাড়া’ কার্যকর হবে।

তিনি আরও বলেন, আজ থেকে ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ সাতদিনই শিক্ষার্থীরা এ হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।

মো. সাইফুল আলম বলেন, আগের সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর এলাকার সব রুট ও এলাকার সব সিটি বাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিকরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ