শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

ভিসিহীন ক্ষুব্ধ চবিয়ানদের মানববন্ধন: দেরী করলে কঠোর কর্মসূচী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

গত ১২ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের গণদাবীর মুখে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি। ভিসি ছাড়া এক মাস অতিবাহিত হলেও নিয়োগ পাননি  নতুন কেউ। অভিভাবকহীনতায় অচলবস্থায় পড়ে যায় দেশের প্রথম সারির এই ক্যাম্পাস, শিক্ষার্থীরা হয়ে ওঠে বিরক্ত।

বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪) বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দ্রুত ভিসি নিয়োগের দাবীতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আলাদা। অন্য যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়ার আগেই চবিতে নিয়োগ দিতে হবে। দেরী করলে আমরা কঠোর কর্মসূচীতে যেতে বাধ্য হবো। আর নতুন ভিসির ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতে পারে। কিন্তু, সেই ব্যক্তিগত আদর্শ আমাদের ওপর চাপিয়ে দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নিবে না।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ সোহানুর রহমান সোহান বলেন, ‘ড. ইউনূস স্যার এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক ছিলেন। তিনি চবির সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। চবির কোন শিক্ষকের কেমন যোগ্যতা, সেটাও তার জানা থাকার কথা। আমরা আশা রাখি, তিনি আমাদের হতাশ করবেন না।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ