মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের শিক্ষাবৃত্তি ও অভিভাবক সম্মাননা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত মারকাযুল ফুরকান আইডিয়াল মদরাসার শিক্ষার্থীদের মেধাবিকাশ ও পড়াশোনার একাগ্রতা বাড়ানোর লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি ও অভিভাবক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

৬ জুলাই ২০২৪ শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত ক্বারী পি.এইচ.পি কুরআনের আলোর সম্মানিত প্রধান বিচারক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ জহুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব লেখক ও গবেষক  মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী), হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সিনিয়র প্রশিক্ষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ মাওলানা আব্দুল কাদের, মারকাযুল ফুরকান কওমি মাদরাসার সম্মানিত শিক্ষা সচিব ও মুগদা মধ্য জামে মসজিদের খতিব পীরে কামেল ডা.মুফতি মাসুম মাহমুদী, বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব নিয়মিত আলোচক,রেডিও-৭১ মাওলানা মামুন চৌধুরী, সাইন্স ল্যাবরেটরী কোয়াটার জামে মসজিদের খতিব মাওলানা রফিউদ্দিন মাহমুদ-নূরী, মুফতি ফেরদাউস আল-আজাদ (চাঁদপুর) যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা মহানগর ও তানজিমুল হুফফাজ মাদরাসা, শনির আখড়া,যাত্রাবাড়ীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হুদা।

এছাড়া অনুষ্ঠানে সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত অভিভাবক, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

অল্প সময়ের মধ্যে এতো সুন্দর আয়োজন বাস্তবায়ন করায় সকল দায়িত্বশীল ও শিক্ষক শিক্ষিকাদের প্রতি শুকরিয়া-জাজাকাল্লাহ খায়ের দান করেন মারকাযুল কুরআন শিক্ষা পরিবার।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ