শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি বনলতার সভাপতি অপু, সম্পাদক মেহেদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) নাটোর জেলা ছাত্রকল্যান সমিতি (বনলতা) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ অপু এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

তিন সদস্যের উপদেষ্টা ও দুই সদস্যের পৃষ্ঠপোষকতায় কমিটিটি গঠিত হয়। উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার এ আর রাজী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম. জিয়াউল ইসলাম এবং ড. রওশন আরা আফরোজ। পৃষ্ঠপোষকতায় রয়েছেন বনলতার দুই প্রতিষ্ঠাতা সদস্য জনাব আর এ রবি এবং মাহমুদুন নবী বাপ্পী।

সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজ জেলা নাটোরের অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, ভর্তিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ কর্মের সঙ্গে জড়িত।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ