মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

তীব্র তাপদাহের কারণে শিক্ষা কার্যক্রম এক সপ্তাহ পেছাল বারিধারা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানীর গুলশানে অবস্থিত ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় নতুন বছরের শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিয়ে শিক্ষা কার্যক্রম এক সপ্তাহ পিছিয়েছে। তীব্র তাপদাহের কারণে নির্দেশনায় নতুন-পুরাতন শিক্ষার্থীদের ক্লাশ শুরু, সিট বন্টন ও কিতাব বিতরণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার (২১ এপ্রিল) মাদরাসা মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী স্বাক্ষরিত জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিয়া মাদানিয়া বারিধারায় ১৪৪৫—৪৬ হি. শিক্ষাবর্ষে ভর্তি সম্পন্নকারী নতুন-পুরাতন সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, জামিয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী বর্তমান শিক্ষাবর্ষের সিট বণ্টন ও কিতাব বিতরণ আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল, নির্ধারিত থাকলেও তীব্র তাপদাহের কারণে উপরে বর্ণিত কার্যক্রম বিলম্বিত করে আগামী ২৯ ও ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

তাই আগামী ২৮ (রবিবার) রাত পর্যন্ত নতুন-পুরাতন সকল ছাত্রকে জামিয়ায় উপস্থিত হওয়ার আহ্বান জানানো যাচ্ছে। 
এই ঘোষণা জামিয়ার হিফয বিভাগ ছাড়া অন্যান্য বিভাগের জন্য প্রযোজ্য।

এদিকে সারাদেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ