শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় শীর্ষ যে ১৪ মহিলা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪/ ২৪ শে রমজান ১৪৪৪ হিজরী) বেফাক মিলনায়তনে বেলা ৩টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

বেফাকের ফলাফলে দেখা যায়, সারা দেশের ১৪ টি মহিলা মাদরাসা মেধাতালিকায় সারাদেশে ১ম, ২য় ও ৩য় হয়ে গৌরব স্থান লাভ করেছে। সেসব মাদরাসার শ্রেণিবিন্যাস (ফযীলত-ইবতিদাইয়্যাহ) অনুযায়ি তুলে ধরা হলো-

  • হবিগঞ্জ জেলার আল জামেয়াতুত্বায়্যিবা (কওমী মহিলা মাদরাসা), বানিয়াচং
  • ঢাকা জেলার জামিয়া দারুস সুফফা লিল বানাত, মোহাম্মদপুর
  • নারায়ণগঞ্জ জেলার ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা
  • নাটোর জেলার খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, গুরুদাসপুর
  • ঢাকা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা
  • ঢাকা জেলার জামিয়া সাহবানিয়া দারুল উলূম (বানাত শাখা), শেওড়াপাড়া
  • ঢাকা জেলার জামিয়াতুত তায়্যিবাত মোহাম্মদপুর
  • ঢাকা জেলার মাহমুদিয়া মহিলা মাদরাসা, মাহমুদ নগর, ডেমরা
  • ময়মনসিংহ জেলার জামিয়াতুল হুমাইরা (রাঃ) লিল বানাত, ফুলপুর
  • ময়মনসিংহ জেলার উথুরা উম্মাহাতুল মু'মিনীন (রা.) মহিলা মাদরাসা, ভালুকা
  • নারায়ণগঞ্জ জেলার বাইতুল ফালাহ মহিলা মাদরাসা, বন্দর
  • লালমনিরহাট জেলার আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী
  • ঢাকা জেলার মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা), ঢালকানগর, সূত্রাপুর
  • ঢাকা জেলার নুসাইবা (রা) বালিকা মাদরাসা, দক্ষিণ বারিধারা, বাড্ডা

বিস্তারিত ফলাফল

ফযীলত (স্নাতক):

মহিলা শাখায়: মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে হবিগঞ্জ জেলার আল জামেয়াতুত্বায়্যিবা (কওমী মহিলা মাদরাসা), বানিয়াচং-এর মোছা: মারজিয়া আক্তার। তার প্রাপ্ত নম্বর ৬৫১।

২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

ঢাকা জেলার জামিয়া দারুস সুফফা লিল বানাত, মোহাম্মদপুর-এর বুশরা জান্নাত ও

নারায়ণগঞ্জ জেলার ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা-এর ফাতেমাতুজ্জহরা। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৬৫০।

৩য় স্থান অধিকার করেছে নাটোর জেলার খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, গুরুদাসপুর-এর সামানিয়া জান্নাত। তার প্রাপ্ত নম্বর ৬৪৪।

সানাবিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক):

মহিলা শাখায়: মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা-এর নুসাইবা বিনতে সায়েম। তার প্রাপ্ত নম্বর ৬৬৫।

২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

ঢাকা জেলার জামিয়া সাহবানিয়া দারুল উলূম (বানাত শাখা), শেওড়াপাড়া-এর সুবাইতা বারীরা রহমান ও ঢাকা জেলার জামিয়াতুত তায়্যিবাত মোহাম্মদপুর-এর রুতবা মালিক। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৬৫৬।

৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুত তায়্যিবাত মোহাম্মদপুর-এর জুওয়াইরিয়া বিনতে যুবায়ের। তার প্রাপ্ত নম্বর ৬৫৫।

মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক):

মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার মাহমুদিয়া মহিলা মাদরাসা, মাহমুদ নগর, ডেমরা-এর মিম ফরাজী। তার প্রাপ্ত নম্বর ৬৭৭।

২য় স্থান অধিকার করেছে ময়মনসিংহ জেলার জামিয়াতুল হুমাইরা (রাঃ) লিল বানাত, ফুলপুর-এর মোছা: তানিয়া খাতুন। তার প্রাপ্ত নম্বর ৬৭৬।

৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৩ জন। যথাক্রমে-

* ময়মনসিংহ জেলার উথুরা উম্মাহাতুল মু'মিনীন (রা.) মহিলা মাদরাসা, ভালুকা-এর আছিয়া নূরে তাছমিন,

* ময়মনসিংহ জেলার জামিয়াতুল হুমাইরা (রাঃ) লিল বানাত, ফুলপুর-এর মোছা: সুরাইয়্যা সুলতানা,

নারায়ণগঞ্জ জেলার বাইতুল ফালাহ মহিলা মাদরাসা, বন্দর-এর খুকুমনি আক্তার। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৭৪।

ইবতিদাইয়্যাহ (প্রাইমারি):

মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে লালমনিরহাট জেলার আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী-এর খাদিজাতুল কোবরা মাসুমা। তার প্রাপ্ত নম্বর ৫৯১।

২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে-

ঢাকা জেলার মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা), ঢালকানগর, সূত্রাপুর-এর উম্মে হাবীবা ও

লালমনিরহাট জেলার আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী-এর আফরোজা বেগম। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৫৯০।

৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার নুসাইবা (রা) বালিকা মাদরাসা, দক্ষিণ বারিধারা, বাড্ডা-এর মুহতাসিনা বিনতে রায়হান। তার প্রাপ্ত নম্বর ৫৮৯।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ