|| হাসান আল মাহমুদ ||
দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৩৭ %।
আজ সোমবার ২৮ রমজান (৮ এপ্রিল ২০২৪) দুপুর ১২টর পর উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা ৮০/এ হাসিব টাওয়ার বোর্ডটির অফিস মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
বোর্ডটির অফিস ব্যবস্থাপক মু.অছিউর রহমান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।
এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মাদ ইসমাইল স্বাক্ষরিত