শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাল প্রকাশিত হচ্ছে তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া’র কেন্দ্রীয় পরীক্ষার ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) বাংলাদেশ এর অধীনে ৩০তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল (৩ এপ্রিল) বুধবার সকাল ১১টায় প্রকাশিত হতে যাচ্ছে।

বোর্ডটির দফতর সম্পাদক মাওলানা আহসান হাবীব আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পড়ুন : ঈদের আগে কি দাওরায়ে হাদিসের ফল প্রকাশ হবে? যা জানালো হাইআতুল উলয়া

তিনি জানান,‘আলহামদুলিল্লাহ আমাদের যাবতীয় কাজ গুছানো হয়েছে। এখন ফল প্রকাশের অপেক্ষা। ইনশাআল্লাহ, আগামীকাল ২৩ শে রমজান বুধবার সকাল ১১টায় ফল প্রকাশ করা হবে’।

তিনি জানান, ‘বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদ্রাসা) বগুড়ার তানযীম ভবনে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তানযীমের সদর মুফতী আরশাদ রহমানী, নাযিমে ইমতিহান মাওলানা আব্দুল হক হক্কানীসহ অন্যান্য কর্মকর্তারা’।

পড়ুন : অনিবার্য কারণবশত বেফাকের ফল প্রকাশ একদিন পিছিয়ে ২৪ শে রমজান

উল্লেখ্য, আল-হাইআতুল উলয়া লিল-জামিআ’তিল কওমিয়া বাংলাদেশ’র অধীন ৬টি বোর্ডের অন্যতম একটি বোর্ড তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া। এ বোর্ডের অধীনে কওমি মাদরাসার মিশকাত (ফযীলত), শশম, হাশতম ও দহম শ্রেণির পরীক্ষা হয়ে থাকে। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ