সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ কবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছে গত ২০ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু হয়েছিল ১৩ ফেব্রুয়ারি-২০২৪ থেকে।

পরীক্ষা শেষে ফলাফলের অপেক্ষায় প্রহর গুনছেন দেশের লাখো শিক্ষার্থী। সাধারণত রমজানে প্রকাশিত হয় বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট। তাই অপেক্ষার পারদ বেড়ে চলছে দিগুণ।

জানা গেছে, ফলাফল প্রকাশের  চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। কাজের চাপ বেড়েছে বেফাকের অফিসে স্টাফদের। রেজাল্টের কাজ সুচারুরূপে করতে রাত-দিন এক করে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

একটি সূত্র জানিয়েছে আগামী ২৩ রমজানে বেফাকের ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে।

এদিকে বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী’র সঙ্গে যোগাযোগ করলে তিনি আওয়ার ইসলামকে জানান, ‘আলহামদুলিল্লাহ! আমাদের কাজ চলছে পুরোদমে। শিক্ষার্থী সংখ্যা গত বছরের তুলনায় ৫০ হাজার বৃদ্ধি পেয়েছে। এজন্য ফলাফল প্রকাশ পেতে বিলম্ব হচ্ছে’।

আনুমানিক কবে প্রকাশ পেতে পারে ফলাফল? এমন প্রশ্ন রাখলে তিনি জানান, ‘আশা করি ২০ শে রমাজানের পর প্রকাশিত হবে ইনশাআল্লাহ‘।

এসময় তিনি ফলাফল প্রকাশের নির্দিষ্ট কোন তারিখ জানাননি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ