শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি ছাত্রদের জন্য বিনা পয়সায় ওমরা করার সুযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আপনি কি কওমী মাদরাসার ছাত্র? এবার কওমি মাদরাসার ছাত্রদের জন্য বিনা পয়সায় ওমরা করার সুযোগ দিচ্ছে রাজধানী ঢাকার ‘আল হিকমাহ মাদরাসা।’

হিফয ও তাইসীর জামাতে বেফাক পরীক্ষায় ১ম, ২য়, ৩য় স্থান লাভ করলেই ছাত্রদেরকে ওমরা করানো হবে।

পড়ালেখায় মনোযোগ বাড়ানো ও  শিক্ষার্থীদের ভালো ফলাফলে আগ্রহী করার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি হাসিবুর রহমান কাসেমী।

তিনি বলেন, পুরস্কার বা ‘ইনআম’ মানুষের মাঝে অনুপ্রেরণা যোগায়। বিশেষ করে ছাত্রদের মাঝে একটি প্রতিযোগিতা তৈরি হয়। আমরা সেই লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছি। তাছাড়া মুমিন হৃদয়ের তীব্র বাসনা পবিত্র কাবা প্রাঙ্গণে গিয়ে লাব্বাইক ধ্বনি তোলার এবং রওজার পাশে গিয়ে নবীজি সা.কে সালাম জানাবার। আমরা মোহনীয় সেই আকাঙ্ক্ষার সহযোগী হচ্ছি।

‘আল হিকমাহ মাদরাসা’য় হিফয, তাইসীর জামাত ও মাদানী নেসাব ১ম বর্ষে ভর্তি চলছে।

প্রতিষ্ঠানটির আধুনিকায়নে রয়েছে মাল্টিমিডিয়া ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম, আইটি বেইজ ডিজিটাল ক্যাম্পাস ও ট্রান্সপোর্ট-এর ব্যবস্থা।

ঠিকানা: ১২/সি, ০৯/১, মিরপুর-১২, ঢাকা। (পল্লবী পুরাতন থানা ভবন)

সার্বিক যোগাযোগ: ০১৭৮০০০৩৪৪৪, ০১৮৫২১৯৯৯৯০

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ