নাবিল মামদুহ: ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে কওমি মাদরাসাসমূহের বিগত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হয়ে ৩ মার্চ (রবিবার) পর্যন্ত পরীক্ষা চলবে।
রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯.০০ (নয়টা) হতে ১২.৩০ (সাড়ে বারোটা) এবং শুক্রবার সকাল ৮ টা হতে ১১.৩০ টা (৩.৩০ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষানিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত প্রকাশিত রুটিন থেকে জানা যায়-
- ১১ শা'বান ১৪৪৫ হিজরী মোতাবেক ২২ ফেব্রুয়ারী ২০২৪ ঈসাব্দ, বৃহস্পতিবার হতে পরীক্ষা আরম্ভ হবে। (ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে)।
- পরীক্ষার্থীদের ১ম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিন থেকে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
- কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আ'লার দেয়া ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকালে/রাতে নেয়া হবে।
- কিরাআত
