সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মসজিদে নামাজরত অবস্থায় স্বামী রোমান মোল্যার মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে। তিনি মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ‍ছিলেন।

সোমবার (১২ অক্টোবর) সকালে নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী প্রায় ৭ বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত ছিলেন। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তার স্ত্রী। এ পরিস্থিতিতে শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে বাড়িতে মারা যান রোমান মোল্যার স্ত্রী। ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান তিনি। নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অন্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে, রোববার (১১ অক্টোবর) জোহরের নামাজের পর স্বামী-স্ত্রীর একই সঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের ছেলে জসিম বিদেশ (কুয়েত) থেকে দেশে আসার পর সোমবার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুবদল নেতা শিহাবুর রহমান শিহাব।

অন্যদিকে, স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ