সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। একই সঙ্গে তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়। নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়ার মতো সহিংসতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিশেষত পবিত্র ভূমি সৌদি আরবে এ ধরনের হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়।

বিবৃতিতে তিনি নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশ্বের যেকোনো স্থানে নিরপরাধ মানুষের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ