সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশে ফিরেছেন মালয়েশিয়ার ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। বিমানবন্দরের ভিআইপি গেটের মাধ্যমে তিনি দেশে প্রবেশ করেন। তাকে বরণ করতে মারকাযু ফয়জিল কুরআনের শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা বিমানবন্দরে উপস্থিত হন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন উস্তাদ হাফেজ মুফতি ফয়েজী মাসুম, মাওলানা মামুন এবং মাদরাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

ইহতেশামুল হক হিরাকে বরণকালে হাফেজ মুফতি ফয়েজী মাসুম বলেন, দেশের যে কোনো অর্জন রাষ্ট্রের জন্য গর্বের। এতে কোনো ব্যক্তিকে দেখা হয় না। দেখা হয় দর্শকদের উত্তোলন করা দেশের পতাকা।

তিনি আরও বলেন, কোরআন মহান আল্লাহর কালাম। এর চ্যাম্পিয়নকে সম্মান জানানোটাও রাষ্ট্রের জন্য গর্বের।

এর আগে, গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (WTC)-এ অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা (MTHQA) ২০২৬-এ পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী ইহতিশামুল হক হীরা।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হাফেজ হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের উমরা অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ