সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ডেঙ্গু কেড়ে নিল মাদরাসাছাত্রের প্রাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. শাফিন (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাফিন বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামের মো. সাখাওয়াত হোসেন মিঠুর ছোট ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র এবং একজন হাফেজ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয় শাফিন। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হলে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জের আভিসিনা হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানেও দুই দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা জানান, ডেঙ্গুর জটিলতায় শাফিনের লিভারে সমস্যা দেখা দিয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন তারা।

নিহতের চাচা শাহাদত হোসেন জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অ্যাম্বুলেন্সে করে শাফিনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। ঢাকার বিভিন্ন হাসপাতালে খোঁজ করেও শয্যা না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ফজরের নামাজের পর তার মৃত্যু হয়।

শাফিনের অকালমৃত্যুতে তার পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ