সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পুকুরের পানিতে ডুবে মো. আলী জিবান (৮) ও  রাহমা (৯) নামক দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত জিবান মৃত আবু মিয়ার ছেলে এবং নিহত রাহমা লোকমান মিয়ার মেয়ে। এরা উভয়ই জয়চন্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, পরিবারের লোকজনের অজান্তে শিশু জিবান ও রাহমা বাড়ির পুকুরে পড়ে যায়। সন্ধ্যাকালীন সময়ে তাদের খোঁজে না পেয়ে বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে বাড়ির লোকজন কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম মুন্না জানান, লাশ দুটো কুলাউড়া হাসপাতালে রয়েছে। পরিবারের যদি কোন অভিযোগ না থাকে এবং ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে আবেদন করে তাহলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ