শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেবামূলক প্রতিষ্ঠান নাজাত ইসলামী মারকাজের শিক্ষা, দাওয়াহ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিক ও স্থানীয় গুণীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাজাত ইসলামী মারকাজের কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন নাজাত ইসলামী মারকাজের প্রতিষ্ঠাতা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী। তিনি প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, মানবিক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সাংবাদিক ও গুণীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী জানান, তাঁর উদ্যোগে ২০০৭ সালে ‘গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড’ নামে একটি আন্তর্জাতিক চ্যারিটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এনজিও নিবন্ধন নম্বর ১৬৫০।

তিনি জানান, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও আফ্রিকার বিভিন্ন এলাকায় দরিদ্র, এতিম ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।

সভায় দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন গ্রাম, লোকালয় ও প্রত্যন্ত অঞ্চলে ১৫৫টি মসজিদ নির্মাণ, অসহায় ও হতদরিদ্র ১ হাজার পরিবারের জন্য ঘর নির্মাণ এবং ৪ হাজার ২২টি টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

এ ছাড়া স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় রিকশা, ঠেলাগাড়ি, সেলাই মেশিন, মাছ ধরার নৌকাসহ বিভিন্ন উপকরণ বিতরণের মাধ্যমে প্রায় ৫ হাজার পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

রমাদান, ঈদ ও বিভিন্ন দুর্যোগের সময় খাদ্যসামগ্রী বিতরণের কথাও তুলে ধরেন প্রতিষ্ঠাতা। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রমের মাধ্যমে প্রায় ১৫ হাজার পরিবার খাদ্য সহায়তা পেয়েছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে এককালীন চিকিৎসা সহায়তা, চক্ষুশিবির ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসংখ্য মানুষকে সেবা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১০ হাজার মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে বলেও সভায় জানানো হয়।

মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন, মানুষের প্রয়োজনকে সামনে রেখে শিক্ষা, দাওয়াহ, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মী, স্থানীয় গুণীজনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হবে।

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গুণীজনরা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ