সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেটের, একজন সুনামগঞ্জের এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত হাম নিশ্চিত হওয়ার পর ১০ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৪ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন।

তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ