সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বাদ আসর নগরীর চাষাড়ায় এ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা মুহাম্মদ ফয়সাল।

নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. আল আমিন রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহানগর শাখার সহসভাপতি খন্দকার আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মহানগর সভাপতি মাওলানা ফাতেহ সোলাইমান এবং ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নতুন কার্যালয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগরে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ